বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান -এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা শাখায় আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার কসবা শাখা প্রাঙ্গণে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এমডি শফিউল্লাহ। তিনি ব্যাংকটির ২৫ বছরের সফল পথচলা, গ্রাহকসেবায় অবদান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করে দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। গ্রাহকদের আস্থা, আন্তরিক সেবা এবং দক্ষ ব্যবস্থাপনার কারণে ব্যাংকটি আজ দেশের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে কসবা শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও মানসম্মত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে রজতজয়ন্তীর আনন্দ উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সকলের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করা হয়।
উল্লেখ্য, ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন শাখার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার কসবা শাখাতেও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
