রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার নাটকের পর্দায় ‘আলাল দুলাল’

এবার নাটকের পর্দায় ‘আলাল দুলাল’

এবার নাটকের পর্দায় ‘আলাল দুলাল’

আলাল ও দুলাল, তাদের বাবা হাজী চান/ চানখাঁরপুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি’—এ গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। বাংলার পপ কিংবদন্তি আজম খানের গান এটি। সরল কথায় তিনি পুরান ঢাকার এক গল্প তুলে ধরেছিলেন গানটিতে। যা কালের সীমানা পেরিয়ে এখনো মানুষের মনে গেঁথে আছে।

এবার ‘আলাল দুলাল’ এলো নাটকের পর্দায়। তবে আজম খানের ‘আলাল দুলাল’ নয়, এটা স্রেফ কল্পিত গল্পের চরিত্র। এ নামে নাটকটি বানিয়েছেন ইমরান ইমন। ২ জুলাই নাটকটি এসেছে বঙ্গতে।

নাটকের নাম ভূমিকায় আছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান ও সাইদুর রহমান পাভেল। মুক্তির পর থেকে দারুণ সাড়াও পাচ্ছে কমেডি গল্পের নাটকটি। আপন দুই ভাই আলাল ও দুলালের পৈতৃক সম্পত্তির অভিনব ভাগ-বাঁটোয়ারা নিয়েই এর গল্প। বড় ভাই আলালের নানা কূটচাল আর চতুরতায় বোকা দুলাল সবসময়ই ঠকতে থাকে। কিন্তু সহজ-সরল দুলাল কি এভাবেই আজীবন ঠকবে, নাকি নিজের অধিকার বুঝে নিতে সেও ঘুরে দাঁড়াবে? উত্তর মিলবে নাটকের শেষে।

পরিচালক ইমরান ইমন বলেন, ‘আলাল ও দুলাল চরিত্র আমাদের সমাজের খুব চেনা দুটি রূপ। এই গল্পে আমরা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও বোকামির মাঝে লুকিয়ে থাকা অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। রিলিজের পর থেকে দর্শকরা যেভাবে নাটকটি উপভোগ করছেন এবং সাড়া দিচ্ছেন, তা সত্যিই আনন্দের।’

মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে আবর্তিত এই গল্পে পাভেল এবং আ খ ম হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ একঝাঁক অভিনয়শিল্পী।