পারিবারিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করলেন হোসেনপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম। ৭৫ বছর বয়সে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এই বিয়ের খবরটি বর্তমানে স্থানীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও তথ্যে দেখা যায়, নববিবাহিত কাসেমের পাশে তার স্ত্রী বসে আছেন। ছবিতে তাদের বিয়ের মুহূর্তের দৃশ্য ফুটে উঠেছে।
কাসেমের তুলনায় তার স্ত্রীকে বয়সে অনেক ছোট মনে হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এই নতুন বাঁক নিয়ে স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে বয়সের বিশাল ব্যবধানের কারণে বিয়ের বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
