মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিটিজেনস ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, উত্তরা শাখায় কেক কাটা

সিটিজেনস ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, উত্তরা শাখায় কেক কাটা

সিটিজেনস ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, উত্তরা শাখায় কেক কাটা

সিটিজেনস ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা শাখায় আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), উত্তরা শাখার ব্যবস্থাপক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সিটিজেনস ব্যাংক আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নত গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতে ইতিবাচক অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী সেবা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

ঢাকা বিভাগীয় সংবাদাতা