সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অ্যাপ খুলে মুনাফার টোপ ফেলে টাকা হাতিয়ে নেয়া দম্পতি গ্রেফতার

অ্যাপ খুলে মুনাফার টোপ ফেলে টাকা হাতিয়ে নেয়া দম্পতি গ্রেফতার

অ্যাপ খুলে মুনাফার টোপ ফেলে টাকা হাতিয়ে নেয়া দম্পতি গ্রেফতার


পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল অ্যাপ খুলে কিশোর-কিশোরীদের আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতাররা হলেন পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শারমীন আক্তার (৩৫)।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসীম ও শারমীন মিলে ‘এমবি’ (MB) নামে একটি মোবাইল অ্যাপ খোলেন। এলাকার কিশোর-কিশোরীদের ওই অ্যাপে রেজিস্ট্রেশন করানো হয়। অ্যাপটিতে ৩ হাজার টাকা থেকে শুরু করে মোটা অঙ্কের টাকা জমা দিলে প্রতিদিন বিভিন্ন প্যাকেজে আকর্ষণীয় বোনাস বা মুনাফা দেয়ার প্রলোভন দেখানো হয়। এই ফাঁদে পা দিয়ে স্থানীয় শত শত কিশোর-কিশোরী মুনাফার আশায় সেখানে অর্থ জমা করে।