রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বেলকুচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বেলকুচিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেলকুচির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ১৯ জন সদস্যের মাঝে মোট ৪ লাখ ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল খালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠি‌তে বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: