বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ভূরুঙ্গামারীর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনের রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবসে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, ভূরুঙ্গামারী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহানাজ পারভীন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রবিউল 

ইসলাম, দারিদ্র্য ও বিমোচন কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষার ইন্সট্রাক্টর আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন কমান্ডার, হিসাবরক্ষণ কর্মকর্তা মর্তুজা রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা তথ্য ও সেবাকেন্দ্রের কর্মকর্তা  অনন্যা বেগম, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ও সাংবাদিক  রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বোর্ড বিআরডি সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

মোঃ রফিকুল ইসলাম, 
ভূরুঙ্গামারী উপজেলা  প্রতিনিধিঃ