পরিতৃপ্ত ও নিরাপদ আমিষের দেশ গড়ে তুলবো বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান।
এসময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত মৎস্য পোনা অবমুক্তকরণ দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সিরাজুল ইসলাম
নলডাঙ্গা (নাটোর),সংবাদদাতাঃ
