ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির ১ম কার্যনির্বাহী কমিটির সভা উৎসবমুখর পরিবেশে ও গুণীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বাদ মাগরিব মালিবাগ মোড়স্থ রাজবাড়ী কুইজিন রেস্তোরাঁয় (হোসাফ টাওয়ার, লিফটের ৪) এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া সমিতি ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সমিতির সেবায় নিয়োজিত সম্মানীয় নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালকসহ কমিটির সর্বস্তরের নেতৃত্বদানকারী গুণীজন ও শিক্ষাবিদরা।
সভায় সমিতির ভাবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ধন্যবাদান্তে,
মোঃ আব্দুল মান্নান মানিক
সাধারণ সম্পাদক,
পাকুন্দিয়া সমিতি, ঢাকা।
