বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈরী আবহাওয়ায় ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ।

বৈরী আবহাওয়ায় ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ।

বৈরী আবহাওয়ায় ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে বৈরী আবহাওয়া ও উত্তাল পরিস্থিতি বিরাজ করায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম।

বন্ধ থাকা নৌরুটগুলোর মধ্যে রয়েছে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য অভ্যন্তরীণ নৌরুট। তবে ভেদুরিয়া-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল হয়ে উঠেছে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রোববার বিকেল ৪টা থেকে ভোলার অভ্যন্তরীণ নৌরুটগুলোতে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে ভোলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, নিম্নচাপের প্রভাবে ভোলা নদীবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। শনিবার বিকেল ৩টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি নদীতে দমকা হাওয়া ও উত্তাল পরিস্থিতি অব্যাহত থাকায় নৌযান চলাচলে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি