সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এআই দিয়ে অশ্লীল ছবি ছড়ানোর হুমকি, বিএনপি প্রার্থীর কাছে চাঁদা দাবি

এআই দিয়ে অশ্লীল ছবি ছড়ানোর হুমকি, বিএনপি প্রার্থীর কাছে চাঁদা দাবি

এআই দিয়ে অশ্লীল ছবি ছড়ানোর হুমকি, বিএনপি প্রার্থীর কাছে চাঁদা দাবি


বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মোশারফ হোসেনের পক্ষে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন গতকাল সোমবার রাতে বগুড়া সদর থানায় ওই জিডি করেন। থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

 জিডিতে উল্লেখ করা হয়েছে, মোশারফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল সকালে বগুড়া সদর থানার উপশহরে তার নিজ বাসায় অবস্থানকালে হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা দিয়ে অনৈতিক সুবিধা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে তার বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়।