সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পল্লী উন্নয়ন দিবসে করিমগঞ্জে চারা বিতরণ, শোভাযাত্রা ও ঋণ সহায়তা

পল্লী উন্নয়ন দিবসে করিমগঞ্জে চারা বিতরণ, শোভাযাত্রা ও ঋণ সহায়তা

পল্লী উন্নয়ন দিবসে করিমগঞ্জে  চারা বিতরণ, শোভাযাত্রা ও ঋণ সহায়তা

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, পল্লীর মানুষের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণভাবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি সরকারি উদ্যোগে উদযাপন করা হয়।

'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সমবায় সমিতির কয়েকশ সদস্য অংশ নেন। এ সময় বক্তারা সমবায় সমিতিগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি দরিদ্র, ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে করিমগঞ্জ উপজেলা সমবায় আন্দোলনের একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানের শুরুতে সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির সদস্যদের হাতে চারা তুলে দেন। পরে বিআরডিবি কার্যালয়ের সামনে কয়েকটি চারা রোপণ করেন তারা।

এরপর গাছের চারা হাতে নিয়ে একটি সবুজ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পরিবেশ সংরক্ষণ, বনায়ন এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন বিষয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. দাউদ হোসেনের সঞ্চালনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক দুলাল শিকদার, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির ৫২ জন সদস্যের মধ্যে মোট ২২ লাখ ২২ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

শেখ রোমান 
করিমগঞ্জ প্রতিনিধি।