সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে তারাপুর মাঠে নাহিদ-সার্জিসের জুলাই পথযাত্রায় ককটেল বি*স্ফো*রণ

সাভারে তারাপুর মাঠে নাহিদ-সার্জিসের জুলাই পথযাত্রায় ককটেল বি*স্ফো*রণ

সাভারে তারাপুর মাঠে নাহিদ-সার্জিসের জুলাই পথযাত্রায় ককটেল বি*স্ফো*রণ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় বা তাদের অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা-কর্মিরা সাভার মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। 

সাভার প্রতিনিধি : রাকিবুল হাসান হৃদয়।