রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিমান করে চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন অভিনেতা বাপ্পি চৌধুরি

অভিমান করে চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন অভিনেতা বাপ্পি চৌধুরি

অভিমান করে চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন অভিনেতা বাপ্পি চৌধুরি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী। এক সময় চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা গেলেও গত কয়েক বছরে অভিনয়ে অনেকটাই অনিয়মিত তিনি। বর্তমানে পারিবারিক ব্যবসায় বেশি সময় দিচ্ছেন। পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার কারণ জানতে চাইলে বাপ্পি বলেন,“আমি একটু অভিমান থেকেই সিনেমা থেকে দূরে আছি। দুই বছর আগে আমার মা মারা গেছেন। বাবা চাইছেন, আমি পারিবারিক ব্যবসায় সময় দেই। সে কারণেই এখন ব্যবসাতে মনোযোগ দিচ্ছি। তবে ভালো একটি গল্প ও চিত্রনাট্য পেলে অবশ্যই আবার সিনেমায় ফিরব।”

ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেতা। বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে বাপ্পি বলেন, “বিয়েটা এ বছর করে ফেলতে পারি। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।”

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পি চৌধুরীর। এরপর একের পর এক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘অনেক দামে কেনা’, ‘আমি তোমার হতে চাই’ এবং ‘নায়ক’।