সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সারাদেশে মতো নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস - ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ  আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন- ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” দিবসের এবারের প্রতিপাদ্যের এর ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও  সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের  আহবায়ক শওকত হায়াৎ শাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেসা প্রমুখ।
 অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল প্রামানিক, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য অধ্যক্ষ মোখলেছুর রহমান, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
 এর আগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী  দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।