বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আফগানিস্তানসহ বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।

শাপুর জাদরান দীর্ঘদিন ধরে তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে বিরল ও জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। একদিন পরই তার ৩৯তম জন্মদিন ছিল। 

গত বছরের অক্টোবরে প্রথম অসুস্থ হয়ে পড়েন জাদরান। পরে আফগানিস্তানের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান ৩৮ বছর বয়সী এই পেসার। গত কয়েক মাস ধরে ভারতের দিল্লির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

চিকিৎসার পর প্রথম দিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে মাত্র ২০ দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। 

তবে শেষ পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ করে না জন্মদিনের একদিন আগেই ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক এই আফগান পেসার।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক শোকবার্তায় আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন জাদরান। আন্তর্জাতিক অঙ্গনে দলটির উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানের জার্সিতে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার। আফগানিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন তিনি।