শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি,দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেক মূহিদের সভাপতিত্বে শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খাঁন,পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা নাদিয়া সুলতানা,উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দুর্নীতিরোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও একটা দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

একই সময় শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেক মূহিদ। বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ  সভাকক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

 
তাংঃ- ০৯/১২/২০২৫ ইং
শ্রীপুর