করিমগঞ্জ উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৯০০ জন কৃষকের মাঝে ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মধ্যে বিনামূল্যে ৫ কেজি করে বীজ এবং ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
প্রণোদনা পেয়ে কৃষকরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন । তারা বলেন, সরকারের এ সহায়তা চলতি মৌসুমে চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে।
এ সময় কৃষকরা সফলভাবে প্রণোদনা বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা এবং উপজেলা কৃষি অফিসার অপূর্ব চন্দ্র ধরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, ভবিষ্যতেও কৃষকদের সহায়তায় এ ধরনের সরকারি উদ্যোগ অব্যাহত থাকবে।
জসিম মিয়ার ভাষ্য, এ সময় সাধারণত বাজার থেকে বেশি দামে বীজ ও সার কিনতে হতো। কিন্তু এবার উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি কর্মকর্তা উদ্যোগে আগেভাগেই সরকারি প্রণোদনার বীজ ও সার হাতে পেয়েছেন তারা। এতে সময়মতো আবাদ করা সম্ভব হবে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা করছেন কৃষকরা।
করিমগঞ্জ প্রতিনিধি:
