সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুর আইনজীবী ও আওয়ামী লীগ নেতার অফিস থেকে অস্ত্র-বোমা ও বিদেশি মদ উদ্ধার

জামালপুর আইনজীবী ও আওয়ামী লীগ নেতার অফিস থেকে অস্ত্র-বোমা ও বিদেশি মদ উদ্ধার

জামালপুর আইনজীবী ও আওয়ামী লীগ নেতার অফিস থেকে অস্ত্র-বোমা ও বিদেশি মদ উদ্ধার

জামালপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী মনি’র ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র, বোমা ও বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
কার্যালয়টি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত অফিস বলে জানা যায়।
 

পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় অফিসের দুটি কক্ষের তালা খোলা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি কক্ষে মেঝেতে রাখা কম্বলের ভেতর থেকে দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের গুলি, ছয়টি ককটেল ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন- ‘গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারটিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। 

 মোঃ বিজয়, জামালপুর প্রতিনিধি