গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ঈফফাত জাহান তুলিকে কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউএনও কার্যালয়ে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইউএনও'র সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আশেক আলী, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন মিলন, পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান লিপু, বিএনপি নেতা শামসুজ্জামান প্রামাণিক তনু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত উল ইসলাম, কৃষকদল আহ্বায়ক ফারুক আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ইউএনও মিজ ঈফফাত জাহান তুলি বলেন, ‘সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। এলাকাবাসীর কল্যাণে সকল রাজনৈতিক দলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সাক্ষাৎ শেষে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘সুন্দরগঞ্জের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের সঙ্গে সমন্বয় থাকলে মানুষের সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।’
সুদীপ্ত শামীম
গাইবান্ধা