মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বাংলা নাট্য ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, শক্তিমান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের জন্মদিন

আজ বাংলা নাট্য ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, শক্তিমান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের জন্মদিন

আজ বাংলা নাট্য ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, শক্তিমান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের জন্মদিন

আজ বাংলা নাট্য ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, শক্তিমান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের জন্মদিন

 

সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০) ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় তাঁর অভিষেক। এরপর থেকে তিনি হয়ে উঠেছেন বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য নাম।


বিশেষ করে খল চরিত্রে তাঁর অভিনয় আজও বাংলা সিনেমার ইতিহাসে আলাদা করে স্মরণীয়। সেই সময়কার একেবারে "ডাকসাইটে ভিলেন" বলতে যা বোঝায়—দর্শকদের গা শিরশির করে দিত তাঁর উপস্থিতি, সংলাপ, চোখের চাহনি। অথচ বাস্তবজীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন—অতি ভদ্র, সুশীল, সদালাপী এক মানুষ।


অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা সবসময়ই ছিল মঞ্চকেন্দ্রিক। নাটক ও টেলিভিশন সিরিয়ালে কাজের মাধ্যমে গড়ে তুলেছেন এক শক্তিশালী অভিনয়জীবন।


২০২৪ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী ‘আমি বিপ্লব’—যেখানে উঠে এসেছে তাঁর জীবনের জানা-অজানা বহু অধ্যায়।
একসময় সক্রিয় ছিলেন রাজনীতির ময়দানে, ছিলেন কমিউনিস্ট পার্টির প্রার্থীও। তবে রাজনীতি কখনোই তাঁর শিল্পসত্তাকে ঢেকে রাখতে পারেনি।
আজ এই ৮ জুলাইয়ে ৭৮ বছর পূর্ণ করে ৭৯ বছরে পদার্পণ করলেন গুণী এই অভিনেতা।

জীবনের প্রতিটি ধাপে তিনি নিঃশব্দে সমৃদ্ধ করে চলেছেন বাংলা সংস্কৃতির ভাণ্ডার।
শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা রইল আজকের এই বিশেষ দিনে।
ভালো থাকুন বিপ্লবদা, অভিনয় করেই থাকুন আমাদের মাঝে।