করিমগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৭ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে আজ মঙ্গলবার দুপুরে ০১:০০ দিখে উপজেলার মধ্যে হুইলচেয়ার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে উপজেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা নিজের হাতে ভুক্তভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন।
আরো সার্বিক সহযোগিতা করেন মো: সাইফুল আলম উপজেলা সমাজসেবা অফিস।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সমাজে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি সমাজের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
উপজেলা প্রশাসনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। কৃষি প্রণোদনা বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, শিক্ষা কার্যক্রম তদারকি এবং বিভিন্ন সরকারি সেবাকে আরও গতিশীল করার উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা প্রশাসনের সেবামূলক কার্যক্রমের ফলে সরকারি সুবিধা সময়মতো মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভুক্তভোগীরা সময়মতো এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিজস্ব প্রতিবেদক:
