শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে সড়কে পানি উঠে যাওয়ায় বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়া ও শেরে বাংলা নগর এলাকাসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল তলিয়ে যায়। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার দুর্ভোগে পড়েছে। অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না।

জেলার থানচি ও রুমা উপজেলার সড়কে পাহাড়ধসের ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি সেবাগ্রহণকারীরা ভোগান্তিতে পড়েছেন। টানা বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসকের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়। পাশাপাশি দুর্যোগ-সংক্রান্ত তথ্য আদান-প্রদান, সমন্বয় এবং জরুরি সেবাদান নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এদিকে ভূমিধসের ঝুঁকিতে থাকা পাহাড়ের পাদদেশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংসহ বিভিন্ন উপায়ে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্ভাব্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

আবহাওয়া অনুকূলে না এলে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বান্দরবান প্রতিনিধি
হামিদুর রহমান