মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ অভিনেতা, খেলোয়াড়, "প্রিন্স অফ কলকাতা" সৌরভ গাঙ্গুলীর শুভ জন্মদিন

আজ অভিনেতা, খেলোয়াড়, "প্রিন্স অফ কলকাতা" সৌরভ গাঙ্গুলীর শুভ জন্মদিন

আজ অভিনেতা, খেলোয়াড়, "প্রিন্স অফ কলকাতা" সৌরভ গাঙ্গুলীর শুভ জন্মদিন

৮ই জুলাই ১৯৭২ সালে কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাঁর শৈশবের ডাক নাম ছিল ‘মহারাজা’। পিতা চণ্ডীদাস গাঙ্গুলী এবং মাতা নিরুপা গাঙ্গুলীর সন্তান সৌরভের শিকড় ছড়িয়ে আছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার সন্তোষপুর গ্রামে।

 

ডানহাতি হলেও বাম হাতে ব্যাট ধরা শুরু করেন শুধুমাত্র বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর ক্রিকেট সরঞ্জাম ব্যবহারের জন্য। সেই ছোট্ট সিদ্ধান্তই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে এনে দেয় এক অসাধারণ বাঁহাতি ব্যাটসম্যান এবং অদ্বিতীয় অধিনায়ক।

 

একদিনের ক্রিকেটে তাঁর রানসংখ্যা ১১,০০০-এরও বেশি — যেটি আজও অনুপ্রেরণার প্রতীক। টেস্ট ক্রিকেটে তাঁর অধিনায়কত্বে ভারত জিতেছে সম্মান, সাহস আর আত্মবিশ্বাস। সৌরভ গাঙ্গুলী শুধু একজন ক্রিকেটার ছিলেন না — তিনি ছিলেন এক অনন্য নেতা, যিনি ভারতীয় দলকে ভয়ডরহীন ক্রিকেট শেখাতে পেরেছিলেন।
ক্রিকেট মাঠ ছাড়াও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে টেলিভিশনেও। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র দীর্ঘদিনের সফল উপস্থাপক হিসেবে তিনি হয়ে ওঠেন ঘরের ছেলে, বাঙালির গর্ব।
সৌরভ গাঙ্গুলী মানেই আত্মবিশ্বাস। মানেই নেতৃত্বের নতুন সংজ্ঞা।
জন্মদিনে শুভেচ্ছা এবং অফুরান শ্রদ্ধা এক কিংবদন্তিকে।
হ্যাপি বার্থডে, দাদা।