মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘দাদা’র পয়লা দর্শন: সৌরভ গাঙ্গুলির রূপে রাজকুমার যেমন

‘দাদা’র পয়লা দর্শন: সৌরভ গাঙ্গুলির রূপে রাজকুমার যেমন

‘দাদা’র পয়লা দর্শন: সৌরভ গাঙ্গুলির রূপে রাজকুমার যেমন

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমা ‘দাদা’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও। আজ সৌরভের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে ছবির ফার্স্টলুক পোস্টার।

তাতে তুলে ধরা হয়েছে সৌরভের আইকনিক একটি দৃশ্য। ২০০২ সালে লর্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভ গাঙ্গুলীর জার্সি খুলে উল্লাস প্রকাশ করেছিলেন। সেই দৃশ্য ঐতিহাসিক হয়ে আছে। আর প্রথম পোস্টারে সৌরভের ওই ভঙ্গিকেই অনুকরণ করলেন রাজকুমার।

পোস্টারটি শেয়ার করেছেন সৌরভ নিজেও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের সেরা উপহার। তুমি (রাজকুমার) আমার কাভার ড্রাইভ কিভাবে খেলো, সেটা দেখার অপেক্ষা সইছে না।’

পোস্টারে একটি বিশেষ বাক্যও লেখা হয়েছে, ‘তিনি শুধু খেলাটাই খেলেননি, বদলে দিয়েছেন খেলাটাকেই।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বেহালায় জন্ম সৌরভ গাঙ্গুলীর। ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে করেছেন ১৮ হাজার ৫৭৫ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে মোট ৩৮টি সেঞ্চুরি।

সৌরভের এই দাপুটে ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের নানা অধ্যায় উঠে আসবে ‘দাদা’য়। এটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে আরো অভিনয় করছেন তানিয়া মানিকতলা, শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্যসহ অনেকে। আগামী বছরের ১৪ মে মুক্তি পাবে ছবিটি।