বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি এই সম্মান প্রদর্শন করেন সংগঠনটির সদস্যরা।
শ্রদ্ধা নিবেদনের সময় আশুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু ও সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকারের নেতৃত্বে সংগঠনের সকল সদস্য জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আশুলিয়া মডেল প্রেসক্লাবের পথচলা কেবল একটি নতুন সংগঠনের যাত্রা নয়, এটি একটি আদর্শের যাত্রা। আমাদের প্রতি আপনাদের সমর্থন ও গঠনমূলক পরামর্শ সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করবে। আশুলিয়া মডেল প্রেসক্লাব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর শহীদদের আত্মত্যাগ চিরন্তন প্রেরণার উৎস
বলে মনে করে। শহীদদের সেই মহান ত্যাগের চেতনাকে পাথেয় করেই আমাদের নবগঠিত এই সংগঠন দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ এবং জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।”
আশুলিয়া মডেল প্রেসক্লাব শোষণ-বঞ্চনার বিরুদ্ধে কণ্ঠস্বর হওয়া এবং প্রান্তিক মানুষের কথা তুলে আনা একটি সাংবাদিক সংগঠনের আর্দশ ও দায়িত্ব মনে করে এবং সাংবাদিকতা কোনো প্রতিযোগিতার ক্ষেত্র নয়, বরং এটি সম্মিলিত দায়িত্ব। আমরা আশুলিয়া এবং এর পার্শ্ববর্তী এলাকার অন্যান্য সাংবাদিক ফোরাম এবং সংগঠনগুলোকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। আসুন, আমরা তথ্যের সত্যতা যাচাই এবং পেশার মানোন্নয়নে একে অপরের পরিপূরক হয়ে কাজ করি। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকতাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাই, যেখানে মানুষ সংবাদমাধ্যমের ওপর চোখ বন্ধ করে আস্থা রাখতে পারবে।
আশুলিয়া মডেল প্রেসক্লাব আশুলিয়া অঞ্চলের মানুষের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় ক্ষেএে সকল শুভাকাঙ্ক্ষী প্রতি, আপনাদের সমর্থন ও গঠনমূলক পরামর্শ সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করবে। আসুন, আমরা সত্যের পথে অবিচল থেকে একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে কাজ করি।
আসুন, আমরা সত্যের পথে অবিচল থেকে একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে কাজ করি।
