কিশোরগঞ্জ--১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাজারুল ইসলামের নির্বাচনী শোডাউন চলাকালে মসজিদের আযানের সুর ভেসে এলে সমর্থকরা স্লোগান বন্ধ করে দিয়ে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করলেন।
আযান শেষ হলে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায়'দে লাগায়া,দে লাগায়া, স্লোগানে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন প্রার্থীর সমর্থকেরা ।
গত সোমবার (৭ই ডিসেম্বর) মাগরিবের আযানের সময় কিশোরগঞ্জ--১আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের নির্বাচনী প্রচারণায় এ চিত্র দেখা যায়।
কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হওয়া শোডাউনটি কিশোরগঞ্জ--১ আসনে বিএনপির এ যাবৎকালের এটাই ছিলো সর্ববৃহৎ শোডাউন।