সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ক্যামেরার সামনে ফেরার লক্ষ্যে প্রস্তুতি শুরু করলেন সায়ন্তিকা

এবার ক্যামেরার সামনে ফেরার লক্ষ্যে প্রস্তুতি শুরু করলেন সায়ন্তিকা

এবার ক্যামেরার সামনে ফেরার লক্ষ্যে প্রস্তুতি শুরু করলেন সায়ন্তিকা

অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক এখন শুধুমাত্র মন দিয়েছেন নিজের যত্নে। রাজ্যে পালাবদলের পরে, মাত্র দু’মাসেই অনেকটা পরিবর্তন এসেছে তাঁর চেহারায়। এখন অভিনেত্রীর রোজনামচা কী?

সমাজমাধ্যমে অভিনেত্রীর বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। যেখানে দেখা গিয়েছে, চুটিয়ে নাচ করছেন তিনি। সায়ন্তিকা বললেন, “নাচ তো বরাবরই আমার জীবনের অঙ্গ। নায়িকা হওয়ার পরে তো নাচ শুরু করিনি। মাঝে নানা ধরনের ব্যস্ততায় এ সবে সময় দিতে পারছিলাম না।” সায়ন্তিকা আগেই জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচন মিটলে তিনি আবার নিজের ‘ফিটনেস’, ছবির কাজে মন দেবেন। সায়ন্তিকা

বললেন,“একজন নির্বাচিত প্রতিনিধি হওয়া তো মুখের কথা নয়। অনেক দায়িত্ব থাকে। আর সে অর্থে আমি ওই জগতে একেবারেই নতুন ছিলাম। তাই রাজনৈতিক দায়িত্বেই মন দিতে চেয়েছিলাম। সেই কারণেই নিজের যত্ন নেওয়ার কথাও মাথায় ছিল না। খাওয়াদাওয়ার সময়েরও ঠিক ছিল না।” দু’মাস আগে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন সায়ন্তিকা। হেরে যাবেন আঁচ করেই কি নিজের ফিটনেস ও অভিনয়ে ফেরার কথা আগে থেকে ভেবে রেখেছিলেন? এই প্রশ্নের সরাসরি জবাব দেননি সায়ন্তিকা।


তবে এখন দিনের পুরো সময়টাই নিজেকে দিচ্ছেন সায়ন্তিকা। বরাবরই তাঁর ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। তিনি বললেন, “মাঝের তিন বছরও প্রতি দিন সকালে উঠতাম। জিমে চলে যেতাম। কিন্তু রুটিন বদলে যাওয়ায় আমার ভিতর থেকে শরীর অসুস্থ হয়ে পড়েছিল। হজম সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছিল। আমার কাছে রোগা বা মোটা হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নয়। কিন্তু অসুস্থ হওয়াটা সমস্যার। রক্তপরীক্ষায় বেশ কিছু রিপোর্ট এদিক- ওদিক এসেছিল। তাই সুস্থ হওয়ার পথেই এগোচ্ছি আমি।”

মাঝে দীর্ঘদিন নাচ থেকেও দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। সায়ন্তিকার মতে, “আসলে জনপ্রতিনিধি এই ভাবে নাচ করবে, তা নিয়েও অনেক মন্তব্য আসত। যদিও বাইরের কারও মন্তব্যকে কখনও বেশি গুরুত্ব দিতে চাইনি। কিন্তু আমার পোষ্য সিরাজের চলে যাওয়া খুবই প্রভাব ফেলেছিল মনে। সব মিলিয়ে শরীরের বাইরে এবং ভিতরে অনেকটাই পরিবর্তন হয়েছিল। ওজন বেড়েছিল।”ভোট শেষ হওয়ার পরে এই দু’মাসে অনেকটা ওজন ঝরিয়েছেন। সায়ন্তিকা জানান, ঠিক কত ওজন কমেছে তা নিশ্চিত করে বলতে পারবেন না। তবে এখন কিছু নিয়মে নিজেকে বেঁধেছেন তিনি। সন্ধে সাড়ে ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলছেন। ভাত-রুটি, যা-ই খাচ্ছেন সব বাড়িতে তৈরি করা। রাজনৈতিক দায়িত্বের কারণে তাঁর খাওয়াদাওয়ার সময় সবটাই ঘেঁটে গিয়েছিল, সেগুলোই পুরনো জায়গায় ফেরানোর চেষ্টা করছেন।আর রাজনীতি কি তবে ছেড়ে দিলেন তিনি? সায়ন্তিকা স্পষ্ট জবাব, “রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করতেই আমি রাজি নই। আমার জীবন খোলা পাতা। আমি যা করছি সবটাই মানুষ দেখতে পাচ্ছেন। আগামী দিনেও যা করব, সেটাও দেখতে পাবেন সবাই।” আপাতত ক্যামেরার সামনে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী।