সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামায়নের রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবর

রামায়নের রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবর

রামায়নের রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবর

গোটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনের ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারির নির্মাণে ছবির নাম ভূমিকায় আছেন রণবীর কাপুর। এর প্রথম পর্ব নির্মাণেই ব্যয় হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ কোটি রুপি! ইতোপূর্বে একটি টিজার এসেছে। তাতেই আগ্রহ বেড়েছে দর্শকের।

এবার খবর মিলল ট্রেলারের। বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ১৮ জুলাই প্রকাশিত হবে ‘রামায়ণ’-এর ট্রেলার। মুক্তির প্রায় সাড়ে তিন মাস আগেই প্রকাশ্যে আসতে চলেছে ট্রেলারটি। সাধারণত বলিউডের ছবির ট্রেলার আসে মাস খানেক আগে। তবে যেহেতু ‘রামায়ণ’কে বিশ্বব্যাপী একটি বড় প্রজেক্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে, তাই দীর্ঘমেয়াদে ছক কষছেন নির্মাতারা।

এদিকে ট্রেলার মুক্তির আগেই একটি রেকর্ড গড়ল ‘রামায়ণ’। ভারতে ছবিটির ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি হয়েছে ৩৫০ কোটি রুপিতে। কিনেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। বিষয়টি নিয়ে বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, “এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন চুক্তি। নমিত মালহোত্রার রামায়ণ ৩৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা আগের সর্বোচ্চ রেকর্ডধারী ‘কিং’-এর চেয়ে ১০০ কোটি রুপি বেশি। সিনেমাটি নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া, আর পুরো চলচ্চিত্র অঙ্গন ‘রামায়ণ’-এর সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী।”

যেহেতু বড় অংকের টাকায় স্বত্ব নিয়েছে, তাই সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে ‘রামায়ণ’ পৌঁছানোর যাবতীয় পরিকল্পনা সাজাচ্ছে ধর্মা প্রোডাকশন।

উল্লেখ্য, ‘রামায়ণ’-এ রণবীর কাপুর ছাড়াও আছেন সাই পল্লবী, যশ, সানি দেওলের মতো তারকারা। ৩০ অক্টোবর ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।