রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-১১ থেকে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক

ঢাকা-১১ থেকে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক

ঢাকা-১১ থেকে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক

ঢাকা-১১ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার (১০) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আগেই থেকে বলা হচ্ছিল, বাড্ডা-ভাটারা-রামপুরা নিয়ে গঠিত ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম। আজ আনুষ্ঠানিকভাবে জানা গেল, এই আসনেই লড়বেন তিনি।

তবে সংসদে যেতে হলে ভোটের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হবে এনসিপির শীর্ষ নেতাকে। এই আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। বর্তমানে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক।