বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাকাতি রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর তদারকি।

ডাকাতি রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর তদারকি।

ডাকাতি রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর তদারকি।

তিনি নিজে উপস্থিত থেকে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশকে হাওরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম (পেট্রোলিং) আরও জোরদারের নির্দেশনা দেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওরে ডাকাতি ও অপরাধ দমনে নিয়মিত টহল অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা বলেন, হাওর এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ডাকাতিসহ যেকোনো অপরাধ প্রতিরোধে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।

ডাকাতি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৫টার পর হাওরে সকল প্রকার নৌকা ও ট্রলার চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা বলেন, হাওরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। তাই ডাকাতি প্রতিরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

করিমগঞ্জ প্রতিনিধি: শেখ রোমান।