দুজনকে ১লাখ ৪০ হাজার টাকা জরিমানা কসবায় কৃষি জমি ভরাট করার অপরাধে
আজ বৃহস্পতিবার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে ড্রেজিং এর মাধ্যমে কৃষি জমি ভরাট এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধনের জন্য জনৈক রতন মিয়া (৩২) পিতা আবু তাহের সাং শ্যামবাড়ী,কসবা কে ১লাখ টাকা এবং জনৈক মো: সোহরাফ (৪২) পিতা মৃত নুরুল হক সাং কনিকাড়া, নবীনগর কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় ড্রেজিং এর কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির। কৃষি জমি রক্ষা ও পরিবেশের সুরক্ষায় উপজেলা প্রশাসনের ড্রেজিং বিরোধী অভিযান অব্যাহত
থাকবে।শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
