সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে শামীম জামান অভিনীত ও পরিচালিত ধারাবাহিক ‘এক পাতিলের সংসার'

আসছে শামীম জামান অভিনীত ও পরিচালিত ধারাবাহিক ‘এক পাতিলের সংসার'

আসছে শামীম জামান অভিনীত ও পরিচালিত ধারাবাহিক ‘এক পাতিলের সংসার'

যৌথ পরিবারের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং অভ্যন্তরীণ টানাপোড়েনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। নাটকটি একাধারে পরিচালনা ও এতে অভিনয় করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শামীম জামান। আগামী ১২ জুলাই থেকে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হতে যাচ্ছে।


নাটকটির মূল প্রেক্ষাপট ও গল্প ভাবনা নিয়ে পরিচালক শামীম জামান ঢাকা পোস্টকে বলেন, ‘‘এক পাতিলের সংসার’ বলতে মূলত যেটা বোঝায়, তা হলো একটা যৌথ পরিবারের সুখ দুঃখের গল্প। বাড়ির কর্তা দাদা; সে চায় কোনো অবস্থাতেই যেন তার যৌথ পরিবারটা না ভাঙে; সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক।’

‘এই পরিবারে চাচা, চাচি, চাচাতো ভাই বোন সবাই আছে। কিন্তু এই সংসারটা ভাঙার জন্য মূলত বাড়ির মেজো ছেলে (মোশাররফ করিম) প্রথম চেষ্টা করে; ইচ্ছায় হোক বা অনিচ্ছায় সংসারটা ভেঙে চলে যেতে চায়।’


পারিবারিক আবহের পাশাপাশি নাটকে থাকছে চিরচেনা সামাজিক দ্বন্দ্ব ও প্রেমের গল্প। এ প্রসঙ্গে শামীম জামান আরও বলেন, ‘দাদা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। এখান থেকেই নাটকের মূল দ্বন্দ্ব শুরু হয়। এর ভেতরে আরও অনেক পারিবারিক গল্প আছে, যা একটি যৌথ পরিবারে সচরাচর ঘটে থাকে। এলাকার কিছু মানুষ, যারা এই পরিবারের শত্রু, তাদের সঙ্গে ছেলে-মেয়েদের প্রেম হয়। এই সব নিয়েই ‘এক পাতিলের সংসার’।’

নাটকটির সম্প্রচার ও পর্ব সংখ্যা নিয়ে শামীম জামান জানান, ১২ জুলাই থেকে রবি-বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে এটি দেখা যাবে। প্রথম স্লটে ১০৪ পর্ব হবে। পরবর্তীতে দর্শকদের পছন্দ এবং রেসপন্সের ওপর ভিত্তি করে এটি আরও ১০৪ পর্ব বাড়িয়ে ২০৮ পর্ব, এমনকি তার চেয়েও বেশি হতে পারে। সবকিছুই দর্শকের পছন্দের ওপর নির্ভর করবে।