দুই দশকেরও বেশি সময় ধরে সোহেল এবং সীমা একসঙ্গে সংসার করেছেন। স্পটলাইটের আলো আর বলিউডের সমস্ত চাপ সামলে ভালোবেসে বড় করে তুলেছেন দুই সন্তান—নির্ভান ও ইয়োহানকে। কিন্তু ২০২২ সালে সবাইকে চমকে দিয়ে দীর্ঘ ২৪ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন তাঁরা।
আরও একবার ক্যামেরার সামনে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সোহেল খান এবং সীমা সাজদেহ। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও-র নতুন শো ‘অ্যালায়েন্স’ (Alliance)-এ এই প্রাক্তন দম্পতিকে আবার এক ফ্রেমে দেখা যাবে। এর আগে ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে যখন তাঁরা নিজেদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন, তখনও তাঁদের পারস্পরিক শ্রদ্ধা এবং চমৎকার কো-প্যারেন্টিংমন ছুঁয়েছিল অনুরাগীদের। স্বাভাবিকভাবেই, নতুন শো-তে তাঁদের রসায়ন কেমন হবে, তা দেখতে দর্শকরা মুখিয়ে আছেন। তবে এরই মাঝে অনেকের মনেই কৌতুহুল জাগছে—দীর্ঘ ২৪ বছরের সুখী দাম্পত্যের পর কেন হঠাৎ বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন সোহেল ও সীমা?
দুই দশকেরও বেশি সময় ধরে সোহেল এবং সীমা একসঙ্গে সংসার করেছেন। স্পটলাইটের আলো আর বলিউডের সমস্ত চাপ সামলে ভালোবেসে বড় করে তুলেছেন দুই সন্তান—নির্ভান ও ইয়োহানকে। কিন্তু ২০২২ সালে সবাইকে চমকে দিয়ে দীর্ঘ ২৪ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন তাঁরা। পরবর্তীতে বিচ্ছেদ নিয়ে মুখ খুলে দুজনেই জানিয়েছেন, মূলত পারস্পরিক বোঝাপড়া ও মতাদর্শের অমিলের কারণেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।