বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার আয়োজনে শুক্রবার ( ১০ জুলাই ) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মো: আকিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো: আতিকুর রহমান এছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক মো: আখতারুজ্জামান, জেলা নায়েবে আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী নড়াইল মো: জাকির হোসেন বিশ্বাস, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মাও: মশিউর রহমান, সহ আরো অনেক নেতাকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হাফেজ মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো: আতিকুর রহমান বলেন দেশের বিভিন্ন উন্নয়নে শ্রমিকের ভূমিকা আছে কিন্তু আমরা সব সময় লক্ষ্য করি সবার ভাগ্যের পরিবর্তন হয় শুধু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না।
আশিকুর রহমান সৌরভ, নড়াইল
