রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

দেশীয় অন্তর্জাল জগতে সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত সিরিয়াল 'নীহারিকা সেন' এর টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর এটি নিয়ে দর্শকমহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। টিজারটি দেখার সবাই ব্যাপক প্রশংসা করছেন। আর এটির নাম ভূমিকায় অর্থাৎ নীহারিকা সেন চরিত্রে অসাধারণ প্রতিভার ঝলক দেখিয়ে দারুন আলোচনায় চলে এসেছেন মডেল - অভিনেত্রী সিফাত নুসরাত।

টিজার প্রকাশের পর ব্যাপকভাবে প্রশংসিত এই উঠতি তারকা তার প্রতিক্রিয়ায় বলেন, নীহারিকা সেন আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। যদিও এটা আমার প্রথম কাজ নয়। তবুও বলা যায়, নীহারিকা সেন নাম চরিত্রে অভিনয় করে আমার ক্যারিয়ার একটা ব্যস্ত অবস্থানে চলে গেছে। আমার পেশাগত পরিচিতি এবং কাজ অনেক বেড়ে গেছে। এখন এমন সব মানসম্মত কাজের অফার আসছে, যেসব কাজের জন্য আমি অপেক্ষা করে থাকতাম। নীহারিকা সেন অনেক বড় কাজ। টিজার রিলিজের পরে যে দর্শকপ্রিয়তা পেয়েছি, তাতে আমি নিজের ক্যারিয়ার অত্যন্ত আশাবাদী।

সিফাত নুসরাত জানান, নীহারিকা সেন সিরিয়ালটির বাকি কলাকুশলীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। ডিরেক্টর হিসেবে প্রথম এপিসোডে কাজ করেছেন নাজিরী সাগর। আর এটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি রচনাও করেছেন সিফাত নুসরাত নিজেই। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। নীহারিকা সেন এর এই চ্যাপ্টারে আরও দু'টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মীর রাব্বি। নিজের সৃষ্ট চরিত্র নীহারিকা সেন নিয়ে দর্শক - ভক্তদের সামনে আসাটা তাই লাস্যময়ী মডেল - অভিনেত্রী সিফাত নুসরাতের জন্যে দারুন সৌভাগ্যের। বর্তমানে নীহারিকা সেন এর চ্যাপ্টার টু এর শুটিং করতে কক্সবাজারে অবস্থান করছেন ট্যালেন্টেড বিউটি খ্যাত সিফাত নুসরাত।