বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা কঙ্গনার

তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা কঙ্গনার

তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা কঙ্গনার

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মানেই যেন আলোচনা আর বিতর্কের ঝড়। এবার বর্তমান প্রজন্মের লাইফস্টাইল, আধুনিক ডেটিং কালচার এবং মানসিক অবক্ষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তরুণ প্রজন্মকে ভুল পথ থেকে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি, সন্তানদের নেতিবাচক কর্মকাণ্ডের পেছনে বাবা-মায়ের দায় কতটুকু—তা নিয়েও নিজের স্পষ্ট অভিমত জানিয়েছেন তিনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা আধুনিক তরুণদের উদ্দেশ্যহীন জীবনযাত্রার সমালোচনা করে লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, বেঞ্চিং, ঘোস্টিং, ডাবল/ট্রিপল ডিজিট বডি কাউন্ট, ক্র্যাম্বিং, সিয়িং, টেস্টিং, ফিল্টার, স্টোরিজ, মাদক, ক্লাব, পার্টি এসবের পরও তরুণদের আনন্দ যে পরিপূর্ণ হয় না। এমন মোহ-মায়া, আবেগ, উদ্দেশ্যহীন জীবনযাপন সবকিছু ওলোটপালট করে দেয়

তার কথায়, ‘এখনকার দিনে শুধু কোনও পরিবারের পরিবেশ বা মা-বাবাকে দেখে সন্তানদের মূল্যবোধ সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হল, কে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে? বা তারা কার সঙ্গে সময় কাটাচ্ছে? ওদের জীবনে স্যোশাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তাই বা কী ধরনের প্রভাব ফেলছে? এগুলো দেখা উচিত।’

শেষে বলেন, ‘বাবা-মাকে দোষারোপ করা যায় না। কারণ মানুষ এখন সমান্তরালে একাধিকভাবে জীবন যাপন করতে অভ্যস্ত। খুব সতর্কতার সঙ্গে সমাজের কাছে নিজেদের একটি কাঙ্ক্ষিত ভাবমূর্তি গড়ে তোলে। কারণ তাদের কাছে নিজের অনুভূতির চেয়ে সমাজ তাদের কোন চোখে দেখছে? সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাই সন্তানদের কুকর্মের জন্য পরিবারকে দায়ী করা উচিত নয়।’