রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
‎শুক্রবার (১০ জুলাই) সকালে তারা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁনসহ জেলা, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎পরিদর্শনকালে নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে দুর্গত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবার সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
‎জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, "দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।" 

‎আনোয়ার হোসেন, 
‎বাঘাইছড়ি প্রতিনিধি-