রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যার্তদের পাশে মনোয়ার আহমেদ রহমান এর মানবিক উদ্যোগ

বন্যার্তদের পাশে মনোয়ার আহমেদ রহমান এর মানবিক উদ্যোগ

বন্যার্তদের পাশে মনোয়ার আহমেদ রহমান এর মানবিক উদ্যোগ

মৌলভীবাজার পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি'র সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর, সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী জনাব মনোয়ার আহমেদ রহমান মানবিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে মৌলভীবাজার পৌরসভার বন্যাকবলিত এলাকায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে রান্না করা খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের মনু নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় বাড়ি 

বাড়ি গিয়ে পানিবন্দী পরিবারের হাতে রান্না করা ভাত, ডাল ও মোরগের মাংস পৌঁছে দেন। খাদ্যসামগ্রী বিতরণকালে মনোয়ার আহমেদ রহমান বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক সংকটে দল-মত নির্বিশেষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি জানান, এই ত্রাণ ও খাদ্য বিতরণ কার্যক্রম মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান মহোদয়ের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। এ সময় 

বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহিন খান 

লিটু, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মফিজ, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা সুলেমান মিয়া, আফছর আহমেদ, মজিদ আহমদ, ফুয়াদ আহমদ, জামিল আহমেদ, আল-আমিন, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোবিন্দ সরকার, কেশব ধর, কানন দাশ, রাজন পাল, আলম মিয়া, কাদির মিয়া, জহির ইসলাম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে বিশেষ করে মনু নদীর তীরবর্তী ১নং ও ৬নং ওয়ার্ডের অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে মনোয়ার আহমেদ রহমানের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ বন্যার্ত মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকালীন সময়ে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ইকবাল হোসেন রিংকু, জেলা প্রতিনিধি |