সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে স্লিপারবাসের সিটে মিলল ৯২ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজারে স্লিপারবাসের সিটে মিলল ৯২ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজারে স্লিপারবাসের সিটে মিলল ৯২ হাজার ইয়াবা,  আটক ১

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসের হেলপার শেখ রাতুল (২৩) কে গ্রেপ্তার করছে পুলিশ। তবে অভিযানের সময় বাসটির চালক পালিয়ে গেছেন।


শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি দল বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি স্লিপার বাস যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তার শেখ রাতুল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের বাসিন্দা শেখ সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সন্দেহের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবার চালানটি জব্দ করে বাসের হেলপারকে আটক করা হয়।
 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কক্সবাজার থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যেই ইয়াবাগুলো বাসে লুকিয়ে রাখা হয়েছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক হেলপারকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসের ভেতর থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় বাসের চালক নাজমুল পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার হেলপারকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

মীর কাশেম আজাদ, কক্সবাজারঃ