মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাশ্মশান যাত্রা’: নতুন সফরে ‘সোনার বাংলা সার্কাস’

মহাশ্মশান যাত্রা’: নতুন সফরে ‘সোনার বাংলা সার্কাস’

মহাশ্মশান যাত্রা’: নতুন সফরে ‘সোনার বাংলা সার্কাস’

চলতি বছরের শুরুতে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ড ‘মহাশ্মশান’ শিরোনামের অ্যালবাম প্রকাশ করে ঘোষণা দিয়েছিল, এর গানগুলো নিয়ে সিরিজ কনসার্ট করা হবে।

এবার দলটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আট বিভাগীয় শহরে ‘মহাশ্মশান যাত্রা’ শিরোনামের একক কনসার্ট করবে সোনার বাংলা সার্কাস।

অগাস্টে ঢাকায় হবে সিরিজ কনসার্টের প্রথম শো। এরপর একে একে আটটি বিভাগে কনসার্ট করবে দলটি। পাশাপাশি কক্সবাজারেও শো রয়েছে।

গত ৮ জানুয়ারি অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ করে সোনার বাংলা সার্কাস। অ্যালবামে ‘ব্যর্থ মানুষ’, ‘আগুনের পঙ্খিরাজ’, ‘ডুবুরি’, ‘নরকে বৃষ্টি’, ‘মহাশ্মশান’সহ মোট ১৭টি গান রয়েছে। অ্যালবামের নামেই ‘মহাশ্মশান যাত্রা’ কনসার্টের নাম দিয়েছে দলটি। অ্যালবামের সব গান নিয়েই পারফর্ম করবে তারা।

এর আগে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ নামের একক কনসার্ট করেছে ব্যান্ডটি। ২০২১ সালের ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কনসার্টটি শুরু হয়। ২০২৫ সালের ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউসে শেষ শো হয়।

২০১৮ সালে যাত্রা শুরু করা ব্যান্ডের লাইনআপে আছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক ও সাদ চৌধুরী।