অ্যালিয়াঞ্জ এরেনায় দ্বিতীয়ার্ধে গোল গোল করে বায়ার্নকে চমকে দেয় স্পোর্টিং সিপি। যদিও গোলটি আসে আত্মঘাতী থেকে। এরপর ১২ মিনিটে তিন গোল করে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নেয় বায়ার্ন।
এই তিন গোলের একটি করেন লেনার্ট কার্ল। আর তাতেই কিলিয়ান এমবাপ্পের গড়া রেকর্ড ভেঙে সেখানে নিজের নাম লেখান। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোল করার রেকর্ড গড়েন কার্ল। গতকাল গোল করার সময় কার্লের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৯০। এর আগে মোনাকোর হয়ে এমবাপ্পে এই রেকর্ড করেছিলেন ১৮ বছর ১১৩ দিন বয়সে।
