তারুণ্যের আশা- আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে বাংলাদেশ গড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
নড়াইল জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ মাঠকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।
রবিবার (১২ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কার্যালয় নড়াইলের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, বিশেষ অতিথি নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।
আশিকুর রহমান সৌরভ, নড়াইল
