সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ডিবির অভিযানে নারী হত্যা মামলার আসামি আটক

নওগাঁয় ডিবির অভিযানে নারী হত্যা মামলার আসামি আটক

নওগাঁয় ডিবির অভিযানে নারী হত্যা মামলার আসামি আটক

নওগাঁর বদলগাছী উপজেলার পার আধাইপুর এলাকায় সংঘটিত নারী হত্যা মামলার এক আসামিকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে পার আধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাহমিনা ওরফে রেবা (স্বামী- শফিকুল ইসলাম, গ্রাম- ধুরাইল, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ) নামে এক নারীকে উদ্ধার করে বদলগাছী থানা পুলিশ। প্রথমে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার নওগাঁ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারের নির্দেশ দিলে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত, সাক্ষ্য-প্রমাণ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে মামলার আসামি সৌখিন (২৫), পিতা- মোনায়েম, গ্রাম- মদনচক, থানা- মান্দা, জেলা- নওগাঁকে শনাক্ত করা হয়।

পরবর্তীতে ১১ জুলাই বিকেলে ঢাকার শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌখিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: