রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দগঞ্জে পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

গোবিন্দগঞ্জে পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

গোবিন্দগঞ্জে পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সোয়া কোটি টাকার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ফাঁসিতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আস্থা নামক একটি পোল্ট্রি খামারের প্রায় ৯ হাজার ৫'শ মুরগি মুহূর্তেই আগুনে প্রাণ হারায়।

জানা যায়, মোশারফ হোসেনের মালিকানাধীন চারতলা বিশিষ্ট ওই পোল্ট্রি খামারের একটি ইউনিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় খামার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী এবং গাইবান্ধা স্টেশন থেকে ছুটে আসে মোট ৬টি ইউনিট। প্রায় দুই ঘণ্টা প্রাণান্ত কঠোর চেষ্টা শেষে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, আগুনে পোল্ট্রি খামারের একটি ইউনিটে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অন্যান্য ইউনিট থেকে প্রায় ৭ কোটি টাকার মুরগি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়; বিষয়টি তদন্ত করা হচ্ছে।