শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মৃতিবিজড়িত বাড়ি কিনে আলোচনায় শাহরুখ খান

স্মৃতিবিজড়িত বাড়ি কিনে আলোচনায় শাহরুখ খান

স্মৃতিবিজড়িত বাড়ি কিনে আলোচনায় শাহরুখ খান

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান আবারও ফিরে পেলেন জীবনের এক মূল্যবান স্মৃতি। দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত একটি বাড়ি প্রায় ৩৭ কোটি vsdrckকিনেছেন তিনি। এই বাড়িতেই স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ।

শাহরুখ খানের জীবনের সঙ্গে দিল্লির সম্পর্ক অনেক গভীর। সেখানেই তার শৈশব-কৈশোর কেটেছে, পড়াশোনা করেছেন এবং অভিনয়জীবনের প্রথম লড়াইও শুরু করেছিলেন। ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করার পর মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাসের আগে এই বাড়িতেই কিছুদিন একসঙ্গে ছিলেন এই তারকা দম্পতি। তাই বাড়িটি শুধু একটি সম্পত্তিই নয়, বরং তাদের দাম্পত্য জীবনের প্রথম অধ্যায়ের স্মৃতিবিজড়িত এক ঠিকানা।

জানা গেছে, এর আগে ভবনটির একটি অংশ শাহরুখের পরিবারের মালিকানায় থাকলেও বাকি অংশ ছিল অন্য মালিকদের হাতে। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে অবশিষ্ট অংশও কিনে নেওয়ায় পুরো ভবনের মালিকানা এখন শাহরুখ খানের নিয়ন্ত্রণে এসেছে।