রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারী বর্ষণে কক্সবাজার জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : প্রাণহানি ৩০

ভারী বর্ষণে কক্সবাজার জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : প্রাণহানি ৩০

ভারী বর্ষণে কক্সবাজার জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : প্রাণহানি ৩০

কক্সবাজার জেলায় এবারের বন্যায় জেলার ৭১ টি ইউনিয়নের মধ্যে ৬৯ টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি দুই লক্ষ ৫০ হাজারের বেশী মানুষ।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে এবারের টানা বৃষ্টির কারণে পাহাড়ধস ও পাহাড়ী ঢলে এবং পানিতে ডুবে মারা গেছে মোট ৩০ জন।
পাহাড়ধসে ১১ ও ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে ১৩ জন, কক্সবাজার শহরতলীর ছাত্তার ঘোনা,দরিয়ানগর, ঝিরঝিরি পাড়ায় ৩ জন, চকরিয়ার বরইতলীতে ২ জন, পেকুয়ার টৈটংয়ে ১ জন এবং উখিয়ার হলদিয়া পালংয়ে ১ জনসহ মোট ২০ জনের মৃত্যু হয়েছে।
আর পাহাড়ী ঢলে বা বানের জলে ভেসে গিয়ে রামুর কচ্ছপিয়ায় ১ জন,মহেশখালীর কুতুবজোমে ১ জন,পেকুয়ায় পানিতে ডুবে ১ শিশু, চকরিয়ার বরতলীতে ৭ জনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

মীর কাশেম আজাদ কক্সবাজার