শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি

আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি

আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। এ সময় ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয় এবং তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ২০ (বিশ) বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

একই দিনে সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাঁজাও উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন

১. মোঃ আবু কালাম, পিতা: মৃত নুর ইসলাম বিশ্বাস, গ্রাম: মোরাগাছা মদনপুর, থানা: মনিরামপুর, জেলা: যশোর।

২. মোঃ বাবুল মিয়া, পিতা: দুলাল মিয়া, গ্রাম: মাঝির কোনা, থানা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ।

৩. মোঃ রোকন ইসলাম, পিতা: আনোয়ার হোসেন, গ্রাম: বীর কাশিমনগর, থানা: কুলিয়ারচর, জেলা: কিশোরগঞ্জ।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।