সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে ড্রেনেজ সংকটে লোকসানের মুখে নার্সারি মালিকরা

ঘোড়াঘাটে ড্রেনেজ সংকটে লোকসানের মুখে নার্সারি মালিকরা

ঘোড়াঘাটে ড্রেনেজ সংকটে লোকসানের মুখে নার্সারি মালিকরা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খেতাবমোড় এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় নার্সারি মালিকরা। জমে থাকা পানির কারণে বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ভেষজ ও ঔষধি গাছের চারা পচে নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের।

খেতাবমোড় এলাকার ভাই ভাই নার্সারি অ্যান্ড সিড এবং মেহেদি ফুল ভান্ডার নামের দুটি নার্সারিতে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় ধরে পানি জমে রয়েছে। এতে অনেক মূল্যবান গাছের চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রতিদিনই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।

নার্সারি মালিকরা জানান, তাদের নার্সারিতে বিভিন্ন প্রজাতির হাইব্রিড ফুল ও ফলের চারা, মাল্টা, বারি-১ পলসহ উন্নতমানের দেশি-বিদেশি ফুল, ফল, সবজি ও কাঠের চারা সুলভ মূল্যে বিক্রি করা হয়। এছাড়াও নিজস্ব বাগানের ফুল দিয়ে গায়ে হলুদের মঞ্চ, বাসর ঘর, মাইক্রোবাস সাজানো, ফুলের তোড়া এবং শ্রদ্ধাঞ্জলির ডালা তৈরি করা হয়। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে গাছের শিকড় পচে যাচ্ছে, ফলে বিক্রিযোগ্য চারার সংখ্যা কমে যাচ্ছে।

তারা জানান, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে জলাবদ্ধতা দূর হবে এবং নার্সারি শিল্পকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ড্রেন নির্মাণ বা পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং এ অঞ্চলের নার্সারি ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


মো: রাফছানজানী শুভ