মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ফারিণ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ফারিণ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ফারিণ

ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এমন ভয়াবহ দুর্যোগে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশের এই সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারা। সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

গতকাল সোমবার (১৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘দেশের মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে চলে যাচ্ছে, মানুষের বাসায় খাবার নাই পানি উঠে বসে আছে। এই অবস্থায় মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে।’

তিনি নিজের ও সমাজের সামর্থ্যবানদের অবস্থান মনে করিয়ে দিয়ে তিনি আরও লেখেন,‘আমার মতো যারা বাসায় বসে থাকতে পারছেন, মাথার উপর ছাদ, ঘরে বিদ্যুৎ আর পর্যাপ্ত খাবার আছে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে করুন, আসুন নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারা যায় একটু সাহায্য করি।’